বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাদিস উদ্দিন

গবেষক আহমেদ সামির

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাদিস উদ্দিন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর গ্রামে ১৯৪৯ সালের ৬ ফেব্রুয়ারিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।

শিক্ষা ও কর্মজীবন: ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করে মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৭৩ খ্রিঃ বিসিএস প্রথম ব্যাচে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করার পর তার উপর অর্পিত সকল রাষ্ট্রীয় ও সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। তিনি ১৯৯৩ খ্রিঃ কম্বোডিয়ায় ইউএন মিশনে ডেপুটি কমান্ডার এবং ১৯৯৯ থেকে ২০০৩ খ্রিঃ পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার পদে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৫ খ্রিঃ এর ৭ মে বাংলাদেশ পুলিশের ২৩ তম আইজিপি হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে কম্বোডিয়ায় ইউএন মিশনে ডেপুটি কমান্ডার ছিলেন।বাংলাদেশ পুলিশের ২০ তম পুলিশ মহাপরিদর্শক নিযুক্ত হওয়ার আগে তিনি পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হাদীস ঊদদীন ব্যক্তিগত জীবনে রাজনৈতিক হিংসা বিদ্বেষের অনেক উর্ধে ছিলেন। ছিলেন ভিন্ন মতাদর্শ ও ভিন্ন মতাদর্শের মানুষের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এ বিষয়ে প্রখ্যাত কথা সাহিত্যিক ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক,প্রাবন্ধিক  অধ্যাপক ননী গোপল সরকারের “স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী শহীদ মেহের আলী “-প্রবন্ধতে উদ্ধৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চিত্রবাংলা-র সাংবাদিক জনাব রুহুল চৌধুরীর লিখা থেকে সাবেক পুলিশের আইজি বীর মুক্তিযোদ্ধা হাদীস ঊদদীনের একটি সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো:

“ঐ সময় সৎ অফিসার হিসেবে পুলিশ বিভাগে বীর মুক্তিযোদ্ধা হাদীস ঊদদীনের বেশ সুনাম ছিল। সেজন্যই উনার সাক্ষাৎকার নিতে যাওয়া।তিনি তখনও পুলিশের আইজি হননি।সবেমাত্র Minister of Bangladesh High Commission in India হিসেবে নিয়োগ পেয়েছেন। সাক্ষাৎকারের একপর্যায়ে শহীদ মেহের আলীর প্রসঙ্গ আসলে তিনি অকপটে স্বীকার করেন শহীদ মেহের আলীর পরিবারের অবদানের কথা। শহীদ মেহের আলীর বাবা জনাব আক্তার আলী আশ্রয়,অর্থ, লোকবল দিয়ে সহায়তা না করলে আমার মামা তথা সাবেক এমপি আব্দুল খালেক নেত্রকোণার রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারতেন না।আমার মামা ১০-১২ বছর শহীদ মেহের আলীদের বাড়ীতে থেকে ছাত্র রাজনীতি হতে দলীয় রাজনীতিতে উঠে আসেন।     এখানে উল্লেখ্য যে, ঐ সময় জাতীয় পুরষ্কার “একুশে পদক” প্রাপ্ত সাহিত্তিক এবং বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি প্রখ্যাত ভাষা সৈনিক সাংবাদিক জনাব সানাউল্লাহ নূরীও শহীদ মেহের আলীদের বাড়ীতে ছিলেন। তিনি ৮-১০ বছর শহীদ মেহের আলীদের বাড়ীতে ছিলেন। এ বাড়ী থেকেই নেত্রকোনায় তেভাগা আন্দোলন ও ভাষা আন্দোলনে নেতৃত্ত দিয়েছেন  তমদ্দুন মজলিসের নেত্রকোনা শাখার সভাপতি জনাব নুরী। প্রখ্যাত ভাষা সৈনিক আজিম উদ্দীন ও শহীদ মেহের আলীদের বাড়ীতে  ছিলেন প্রায় ২১/২২ বছর (১৯৪৭-১৯৬৯ পর্যন্ত)। ঐ বাড়ীটি তখন নেত্রকোণা  জেলার  রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাদিস উদ্দিন বলেন, মেহের আলী ভাই আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন।স্বাধীনতার এত বছর পরও তার মত নেতা গড়ে উঠেনি।“ মানুষের প্রতি এমন সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপনের ঘটনা আজকের এ সমাজে বিরল।

মুক্তিযুদ্ধে অবদান: বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সিরাজের অধীনে  তোরাতে ট্রেনিং সমাপ্ত করে বাঘমারা সীমান্ত পথে এসে যুদ্ধে অংশ নেন হাদিস উদ্দিন । বীর মুক্তিযোদ্ধা হাদিস উদ্দিন সিরাজ বাহিনীর অধীনে দেশের অভ্যন্তরে  প্রথম বিজয়পুর অবরোধ যুদ্ধে অংশ নেয়। বিজয়পুর ক্যাম্প ছিল পাক হানাদার বাহিনীর শক্তিশালী ঘাটি। এই বিজয়পুর অবরোধ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মদন থানার কুলিয়াটি গ্রামের মৌলানা বাহাজ উদ্দিন হাতে শেল বিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে নভেম্বর মাসের শেষ সপ্তাহে দুর্গাপুর সদরে এক শক্তিশালী অপারেশন পরিচালনায় সক্ষম হয় এবং পূর্বধলা লড়াইয়ে অংশ নেয়। লড়াই শেষে শ্যামগঞ্জ হয়ে ময়মনসিংহ পৌঁছে।  সিরাজ কোম্পানীর তিনটি এল.এম.জি একটি টুইন্স মর্টারসহ রাইফেল, এস.এল.আর এবং স্টেগান ছিল। কোম্পানীতে মদন থানার বীর মক্তিযোদ্ধা বাগদাইর গ্রামের আব্দুল মালেক, কুলিয়াটির আঃ খালেক, ঘাটুয়া গ্রামের মোঃ সাদেক মিয়া, আঃ লতিফ, মৌলা মিয়া, আলী আকবর খন্দকার এবং কাতলার আবুল মালেকসহ ১২৫ জন যোদ্ধা অন্তর্ভূক্ত ছিল ।

মৃত্যু: বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি‌ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাদিস উদ্দিন শনিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

পুরষ্কার ও সম্মানণা: ষাটের দশকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য “Bangladesh Muktijudho Research Institute Silver Award-2025” সম্মাননা প্রদানের জন্যে মনোনীত করা হয়।

 

 

0

Subtotal