নেত্রকোণার শহীদ মিনারের ইতিকথা

বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী 

ময়মনসিংহ জেলা ছিল স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের উর্বর স্থান। সেই সব আন্দোলনের কেন্দ্রবিন্দু দত্ত উচচ বিদ্যালয়ের উত্তর পশ্চিম কোণে কাচারি রোডের সংযোগ¯স্থলে তিন রাস্তার মোড়ে বর্তমান শহীদ মিনারের প্রধান গেইটের জায়গায় ১৯৬৪ সালে ষাটের দশকের নেত্রকোণার রাজনীতির প্রাণপুরুষ তৎকালীন নেত্রকোণা মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সর্বজনাব মেহের আলী [][][][][](জাতিরজনক বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন পূর্বপাকিস্তান আওয়ামীলীগের ছাত্র সংগঠন), প্রতিষ্ঠাতা সেক্রেটারী শামসুজ্জোহা, []জামাল উদ্দিন আহমেদ( জনাব মেহের আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাবার পর সভাপতির দায়িত্ব দেয়া হয়), বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী[][]মতিউর রহমান খান,আশরাফ আলী খান (খসরু),গাজী মোশারফ হোসেন, হাবিবুর রহমান খান(খসরু),সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে প্রথম শহীদ মিনারটি স্থাপিত হয়। ইট, সিমেন্ট, বালি দিয়ে ত্রিভুজ আকৃতির শহীদ মিনারটি ডিজাইন করেছিলেন তৎকালীন ছাত্রনেতা রথীন ঘোষ ও বাদল মজুমদার। পরবর্তী সময়ে আইয়ুব বিরোধী আন্দোলনের সমস্ত কর্মকান্ডের কেন্দ্র বিন্দু ছিল এই শহীদ মিনার। ১৯৭১ সালে ২৩শে এপ্রিল পাক সেনারা নেত্রকোণায় এসেই তাদের দোসরদের দিয়ে এই শহীদ মিনারটি ভেঙ্গে ফেলে। স্বাধীনতার এক বছর পর ১৯৭২ সালে ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদ মিনারের ধ্বংস্তুপের পাশে পৌরসভার ড্রেন সংলগ্ন জায়গাটি পরিস্কার পরিচ্ছন্ন করে তৎকালীন ছাত্রলীগ সভাপতি গোলাম এরশাদুর রহমান, সম্পাদক হায়দার জাহান চৌধুরীর [][১০][১১]নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক বাদল মজুমদার, গাজী দেলোয়ার হোসেন, আলা উদ্দিন খান, আঃ রহিম, জহিরুল হক হিরা, আঃ মান্নান তালুকদার, নির্মল কুমার দাস, উজ্জ্বল বিকাশ দত্ত, মোঃ আলী সিদ্দিকী, সমীর ভদ্র রানা, অজয় সরকার, বিদ্যুৎ সরকার, বাবুল জোয়ারদার, খন্দকার আনিসুর রহমান, বিকাশ ঘোষ, ভোলা সাহা প্রমুখ দ্বিতীয় বারের মত অস্থায়ী কাগজের শহীদ মিনার তৈরী করে সাতদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে। আলোচনা সভা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠান শেষে স্থায়ী শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন  তৎকালীন নেত্রকোণা মহকুমা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সর্বজনাব ফজলুর রহমান খান । পরর্বতীতে আওয়ামীলীগ নেতৃবৃন্দ রিলিফ কমিটির মাধ্যমে মাটি ভরাট করে শহীদ মিনারটির আধুনিক রুপায়ন সাধন করেন।[১২][১৩][১৪][১৫][১৬][১৭][১৮][১৯][২০]

তথ্যসুত্রঃ

  1.  আহমদ, ভাষা সৈনিক আজিম উদ্দীন (২০২২)। অসমাপ্ত গল্প। ঢাকা: অনির্বান পাবলিকেসন্স। পৃ. ২, ১২।
  2.  সরকার, অধ্যাপক ননী গোপাল (03rd Jan 2026)”নেত্রকোনায় ভাষা আন্দোলনের ইতিহাস”
  3.  সরকার, অধ্যাপক ননী গোপাল (২৭ ডিসেম্বর ২০২৫),” ভাষা সৈনিক জনাব সানাউল্লাহ নূরী, বিজয় একাত্তর ১১তম সংখ্যা , পৃষ্ঠা ১৯
  4.  মোতালিব ,ভাষা সৈনিক শাহ আব্দুল (ফেব্রয়ারী ২০০৮),”নেত্রকোনায় মহান ভাষা আন্দোলন”,ভাষা সংগ্রামে নেত্রকোনা স্মারক গ্রন্থ , পৃষ্ঠা ২৬-২৯
  5.  Nuri, Sanaullah (25 June 1994). “Memorial discussion on Bir Muktijudha Meher Ali in Netrakona”. The daily Dinkal. p. 6.
  6.  চৌধুরী, হায়দার জাহান(সেপ্টেম্বর ২০২২). জাতীয়তাবাদী আন্দোলনে শিশু সংগঠন কচি-কাঁচার মেলা, বিজয় একাত্তর পৃষ্ঠা 129-132
  7.  সরকার, অধ্যাপক ননী গোপাল (২৭ ডিসেম্বর ২০২৫),” মুক্তিযুদ্ধে মধ্যনগর”, বিজয় একাত্তর ১১তম সংখ্যা , পৃষ্ঠা ১-১২
  8.  চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান ( ১৪ডিসেম্বর ২০২৫),” মুক্তিযুদ্ধে নেত্রকোণা”, আলোরপথে ৫তম সংখ্যা , পৃষ্ঠা ১৫-২০
  9.  চৌধুরী, হায়দার জাহান(সেপ্টেম্বর ২০২২). নেত্রকোণার রাজনীতির প্রবাদ পুরুষ মরহুম জননেতা আব্দুল খালেক এমপি”, বিজয় একাত্তর ষষ্ঠ সংখ্যা পৃষ্ঠা 01-06
  10.  আহমেদ সামির (15 Jan 2026)” মুক্তিযুদ্ধে মহেষখলা ও মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব-২
  11.  আহমেদ সামির (15 Jan 2026)” মুক্তিযুদ্ধে মহেষখলা ও মধ্যনগর : হাওরের নীরব কান্না পর্ব-২”
  12.  চৌধুরী, হায়দার জাহান(২৩ ডিসেম্বর ২০২২),”শহীদ মেহের আলী একটি নাম, একটি ইতিহাস”,আলোর পথে,পৃষ্ঠা ৬১-৬৪
  13.  Babul, Gaotom (2008). Netrakonar Shahid Minarer Itikotha (in Bengali). Netrakona: Orthonaitik and Manobik unnayan sangstha(Omas). p. 44.
  14.  সরকার, অধ্যাপক ননী গোপাল (২৩ ডিসেম্বর ২০২২),” স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী শহীদ মেহের আলী”, বিজয় একাত্তর, পৃষ্ঠা ১৩-৩৮
  15.  আচার্য, সাংবাদিক জয়ন্ত,( ১৪ ডিসেম্বর ২০২১),মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধীজীবিবৃন্দ” সাপ্তাহিক-২০০০ পৃষ্ঠা ২০-২৪
  16.  Khan, Ashraf Ali Khan Khoshru (23 May 2005). “Memorial discussion on Bir Muktijudha Meher Ali”. The Daily Ittefaq. p. 8.
  17.  Shamsusjuha, Md (25 June 1994). “Memorial Discussion on Bir Muktijudha Meher Ali”. The Daily Dinkal. p. 6.
  18.  Khan, Motiur Rahman (18 May 2005). “Memorial Discussion on Bir Muktijudha Meher Ali”. The Daily Samachar.
  19.  চৌধুরী, হায়দার জাহান(এপ্রিল ২০২২). ),”শহীদ মেহের আলী একটি নাম, একটি ইতহিাস,”, শহীদ মেহের আলীর সংক্ষিপ্ত জীবনী পৃষ্ঠা 1-3(সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১,নেত্রকোণা জেলা শাখা।)
  20.  সরকার, অধ্যাপক ননী গোপাল (ফেব্রয়ারী ২০২0),” নেত্রকোনা জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ”, স্মরণে বঙ্গবন্ধু

0

Subtotal